শিরোনাম
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাখুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

সারিয়াকান্দিতে ৩৫ টাকা দরে ৭৭৬ টন ধান কিনবে সরকার

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কৃষকের উৎপাদিত আমন ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বগুড়ার সারিয়াকান্দিতে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। চলতি মৌসুমে ৩৫ টাকা কেজি দরে উপজেলার কৃষকদের কাছ থেকে ৭৭৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। আগামী ডিসেম্বর থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে ফেব্রুয়ারি পর্যন্ত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। এ উপলক্ষে ফিতা কেটে ধান সংগ্রহ কার্যক্রমের সূচনা করা হয়।

পরে কৃষক, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার, ওএমএস ডিলার ও উপজেলা চালকল মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম বলেন, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারি ধান সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার ওপর গুরুত্ব দিতে হবে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সম্রাট খান, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক, খাদ্যবান্ধব ডিলার আবু জাহেদ ও ওএমএস ডিলার আক্তারুজ্জামান প্রমুখ।

এসময় সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক, চালকল মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

আরও পড়ুন

আত্রাইয়ে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে ৮০ নারী কর্মী নিয়োগ

শেয়ার করুন: