শিরোনাম
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরা

ঝিকরগাছায় ওয়ান শুটারগান ও কার্তুজসহ যুবক গ্রেফতার

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৬:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজসহ মো. রাকিব হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প। রবিবার (১৫ নভেম্বর) আনুমানিক রাত ১১টর দিকে উপজেলার নাভারণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৬-এর সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে রাকিব হোসেনকে গ্রেফতার করে। তিনি ঝিকরগাছা উপজেলার ইসলামপুর গ্রামের আবুল হাসেমের ছেলে।

অভিযানকালে গ্রেফতার রাকিবের চায়ের দোকানে তল্লাশি চালিয়ে তাঁর দেখানো মতে একটি ওয়ান শুটারগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।

আরও পড়ুন

জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে ইমাম নিয়োগ ও আর্থিক হিসাব নিয়ে বিতর্ক

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে ঝিকরগাছা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার করা অস্ত্র ও কার্তুজসহ তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে তাঁদের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: