শিরোনাম
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরা

জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে ইমাম নিয়োগ ও আর্থিক হিসাব নিয়ে বিতর্ক

সিলেট ব্যুরো

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সিলেটের জকিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম নিয়োগ, সরকারি ভাতার আবেদন ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েও দায়িত্ব না পাওয়ার অভিযোগ, সরকারি ইমাম ভাতার আবেদনে পরিচয় নিয়ে অসংগতি এবং দীর্ঘদিন দায়িত্ব পালনকারী ইমামের সুযোগ-সুবিধা বণ্টনে বৈষম্যের দাবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত ও গত ১৫ বছরের আয়-ব্যয়ের হিসাব যাচাইয়ের দাবি জানিয়েছেন ৬৪ জন মুসল্লি ও ব্যবসায়ী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত মসজিদের অডিট প্রতিবেদনে মাওলানা জুবায়ের আহমদকে হিসাবরক্ষক হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে সরকারি ইমাম ভাতার আবেদনে তাঁকে ইমাম হিসেবে পরিচয় দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির নির্বাহী সভাপতি মোস্তাক আহমদের দাবি, জুবায়ের আহমদ মাঝেমধ্যে নামাজে ইমামতি করেন।

অন্যদিকে, ২০১৭ সালে অনুষ্ঠিত ইমাম নিয়োগ পরীক্ষায় ফুলতলী ধারার হাফিজ মাওলানা আলী হোসেন প্রথম এবং কওমি ধারার হাফিজ নুরুল ইসলাম দ্বিতীয় হয়েছিলেন বলে দাবি করা হচ্ছে। পরীক্ষায় প্রথম হয়েও নিয়োগ না পাওয়ার অভিযোগ করেছেন আলী হোসেন।

এ ছাড়া ১৯৯৮ সাল থেকে মসজিদে দায়িত্ব পালন করে আসা মাওলানা মুশাহিদ আহমদ কামালী হুজরা ও ইফতারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বণ্টনে বৈষম্যের অভিযোগ তুলেছেন।

এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং মসজিদের আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে গত ৮ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন ৬৪ জন মুসল্লি ও ব্যবসায়ী। আবেদনে ২০১১ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত মসজিদের আয়-ব্যয়, ব্যাংক লেনদেন ও বিভিন্ন অনুদানের হিসাব যাচাইয়ের দাবি জানানো হয়।

এদিকে মসজিদ পরিচালনা কমিটির নির্বাহী সভাপতি মোস্তাক আহমদ হিসাবপত্র উন্মুক্ত থাকার দাবি করে দুর্নীতির অভিযোগের প্রমাণ দিতে চ্যালেঞ্জ জানিয়েছেন। পাশাপাশি অভিযোগ প্রকাশকারীদের দায় নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন

মেঘনার ভাঙনে বিলীন হচ্ছে নোয়াগাঁও, হুমকিতে বসতভিটা-ফসলি জমি

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ বলেন, অভিযোগগুলো তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কমিটির জন্য দুজন কর্মকর্তাকে নির্বাচন করা হয়েছে।

আবেদনকারীরা বলছেন, মসজিদের আর্থিক হিসাব, ইমাম নিয়োগ, দায়িত্ব বণ্টন ও সরকারি ভাতার আবেদনে দেওয়া তথ্য—সব বিষয়ই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: