শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

ঝিনাই নদীতে তীব্র ভাঙন : ফসলি জমি বিলীন, হুমকির মুখে বসতবাড়ি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৪:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

জামালপুরের সরিষাবাড়ীতে হঠাৎ করেই দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। শুষ্ক মৌসুমে নদীতে পানিপ্রবাহ কম থাকলেও গত কয়েকদিনের অব্যাহত ভাঙনে ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে কৃষকদের মূল্যবান আবাদি জমি। চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। উপজেলার কামরাবাদ ইউনিয়নের হেলাঞ্চাবাড়ী গ্রামে নদী ভাঙনের ঘটনা ঘটে। তবে ভাঙন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

​সরেজমিনে ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখা যায়, উপজেলার কামরাবাদ ইউনিয়নের হেলাঞ্চাবাড়ী জনপদের বুক চিরে বয়ে চলা ঝিনাই নদী এখন রূপ নিয়েছে এক আতঙ্কের নামে। পানি কম থাকলেও হঠাৎ শুরু হওয়া ভাঙনের তাণ্ডবে মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে ৮ থেকে ১০ বিঘা উর্বর আবাদি জমি। ভুট্টা, আলু, মরিচ, পেঁয়াজসহ নানা শীতকালীন ফসলে ভরপুর এই কৃষিজমি হারানোর পাশাপাশি এখন মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে এলাকার একমাত্র নদী রক্ষা সড়ক, বেশ কিছু বসতবাড়ি, একটি শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিক। অসময়ে এমন ভাঙন নজিরবিহীন।

সাধারণত বর্ষা মৌসুমে নদীর পানি বাড়লে ভাঙন দেখা দেয়, কিন্তু শুষ্ক মৌসুমে পাড় ধসে যাওয়ার ঘটনায় হতবাক এলাকাবাসী। অনেকের ধারণা, নদীর তলদেশের মাটির গঠন দুর্বল হয়ে পড়া বা পানির স্রোতের গতিপথ পরিবর্তনের কারণে হঠাৎ ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ফলে ফসলি জমি রক্ষা, যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং ভাঙন আতঙ্ক থেকে মুক্তি পেতে দ্রুত জিও ব্যাগ ডাম্পিং কিংবা স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

​হেলাঞ্চাবাড়ী গ্রামের কৃষক জহুরুল ইসলাম, ইমান আলী ও মোফাজ্জল হোসেন জানান, ধার-দেনা  করে নদীর পাড়ের আমাদের ৬ বিঘা জমিতে ভুট্টা ও মরিচ আবাদ করেছিলাম। হঠাৎ নদী ভাঙনে সেই জমির বেশিরভাগ অংশই ফসলসহ নদীগর্ভে চলে যাওয়ায় এখন দিশেহারা হয়ে পড়েছি। একদিকে ফসল ও জমি হারানোর শোক, অন্যদিকে ঋণের বোঝা—সব মিলিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে আমাদের। দ্রুত নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তারা।

কামরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, “শুষ্ক মৌসুমে এমন নদী ভাঙন আগে কখনো দেখিনি। দ্রুত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া না হলে যেকোনো মুহূর্তে শত শত বিঘা ফসলি জমি, বিভিন্ন ঘর-বাড়ী ও প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যাবে। বড় ধরনের কোনো বিপর্যয় ঘটার আগেই দ্রুত ভাঙন রোধে স্থায়ী সমাধান প্রয়োজন।

আরও পড়ুন

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

​এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ জানান, ফসলের জমি নদীতে ভেঙে যাওয়ার খবর পাওয়ার পরপরই ভাঙন এলাকায় কৃষি অফিসের লোক পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে এবং সরকারি প্রণোদনা এলে তাদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা দেওয়া হবে।

​এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা বলেন, অসময়ে নদী ভাঙনে বেশ কিছু কৃষকের জমি ও ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সরেজমিনে পরিদর্শন করে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে সহায়তার পদক্ষেপ নেয়া হবে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: