শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহতের ঘটনায় বাস চালক গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৮ আগস্ট ২০২৫, ৮:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহতের ঘটনায় ঘাতক বাসচালক জাকির আলমকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন লামাকাজি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাকির আলম সিলেটের বিশ্বনাথ উপজেলার মাহতাবপুর গ্রামের আব্দুল কুদ্দুস আলীর ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর সদর কোম্পানি ও সিপিসি-৩ (সুনামগঞ্জ কোম্পানি)-এর একটি যৌথ অভিযানিক দল বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন লামাকাজি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।  সুনামগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা মামলায় সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বুধবার (৬ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলেই সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা জাহান খুশি এবং শহরের আলীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম নিহত হন।

এই দুর্ঘটনায় আরও আহত হন শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ঐশী রানী পাল (১৮) এবং সিএনজিচালিত অটোরিকশার চালক রশিদ আহমেদ।  আহতদের মধ্যে ঐশী রানী পালকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ সাংবাদিকদের জানান, গ্রেপ্তার ঘাতক চালককে সুনামগঞ্জ জেলার জয়কলস হাইওয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/জাআ

সুনামগঞ্জনিহতগ্রেফতারসড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: