শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

বিরামপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ৮ জুলাই ২০২৬, ২:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাক চক্ষু হাসপাতালের মানবিক উদ্যোগে দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দিনব্যাপী বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের কল্যাণপুরস্থ রামকৃষ্ণপুর দ্বি মুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে গাক হাসপাতাল দিনাজপুরের একদল অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে দুই শতাধিক অসহায়, সুবিধাবঞ্চিত চক্ষু রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।

চিকিৎসা নিতে আসা চোখে ছানি পড়া ৪০জন রোগীর মধ্যে ২৫ জনকে পরীক্ষা-নিরীক্ষা শেষে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য দিনাজপুর গাক চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার (৮ জুলাই) চোখে ছানি পড়া রোগীদের  অপারেশন শেষে চশমা ও এক মাসের ঔষধ সহ  কাল বৃহস্পতিবার হাসপাতালের নিজস্ব গাড়িতে তাদের নিজ এলাকায় পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

এই মেডিক্যাল ক্যাম্পের সমন্বয়কারী জনসংযোগ কর্মকর্তা  মো. সুমন ইসলাম জানান,প্রত্যেকের ছানি অপারেশনে ব্যয় হবে আট হাজার পাঁচশত  টাকা,যা সম্পূর্ণ 'গাক' অসহায়, সুবিধাবঞ্চিত রোগীদের জন্য জনকল্যাণে ব্যয় করে থাকে। এছাড়া ঔষধ, যাতায়াত ও থাকা- খাওয়ার ব্যয়ও হাসপাতাল কর্তৃপক্ষ বহন করে থাকে।

এমন জনকল্যাণমুখী মহতি উদ্যোগের ভূয়সী  প্রশংসা করে সুশাসনের জন্য নাগরিক -সুজন  ও আন্তর্জাতিক ভোক্তা অধিকার সংগঠন -ক্যাব'র প্রতিনিধি মিডিয়া ব্যক্তিত্ব মাসউদ রানা বলেন,বেসরকারি সংস্থা গাক'র অর্থায়নে গাক চক্ষু হাসপাতাল দীর্ঘদিন থেকে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সেবা প্রান্তিক জনপদে সুবিধাবঞ্চিত জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য গাক চক্ষু হাসপাতালকে কৃতজ্ঞতা ও সাধুবাদ জানাই।

চিকিৎসা নিতে আসা কল্যাণপুর গ্রামের পল্লী চিকিৎসক আব্দুল জব্বার ও সুলতান হোসেন মন্ডল   জানান,পল্লী গ্রামে বসে বিনামূল্যে  এই মেডিক্যাল ক্যাম্পের চিকিৎসা সেবা ও ছানি অপারেশনের সুযোগ পেয়ে আমরা আনন্দিত।

রামকৃষ্ণপুর দ্বি মুখী  উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামসুদ্দিন আহমেদ বলেন, গাক চক্ষু হাসপাতালের    মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,  শিক্ষার্থী এবং প্রান্তিক জনপদের মানুষ  উপকৃত হয়েছেন।এমন জনবান্ধব ও জনকল্যাণমুখী কার্যক্রম যেন চলমান থাকে এই প্রত্যাশা করেন তিনি।

গাক চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. মো. শাহরিয়ার আলম বলেন, উন্নত ও সাশ্রয়ী চক্ষু সেবা পৌঁছে দেয়ায় আমাদের লক্ষ্য। আমাদের এ সেবা চলমান থাকবে ইংশাআল্লাহ।

আরও পড়ুন

আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের

এ সময় চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন, ডা. মো. শাহরিয়ার আলম, আউটরিচ কো- অডিনেটর, মো. সুমন ইসলাম , রিফ্রাকশনিস্ট মো. আবু জাহিদ, কাউন্সিলর মোছা.দিলশাদ জাহান দিবা,নার্গিস আরা -ল্যাব, তানজিনা পারভীন -মেডিসিন অপটিক্স, নাসিমা আক্তার -ভিশন, আরিফুন নাহার -রেজিস্ট্রেশন  প্রমূখ।

সহযোগিতায় ছিলেন, গণধিকার কর্মী মাসউদ রানা,সমাজকর্মী হাদী,মো. মিলন মন্ডল,রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. মিলন হোসেন, সমাজকর্মী মো. আশিকুর রহমান -আজগার  ও ছাত্র প্রতিনিধি মো. লিওন হোসেন।

ভোরের আকাশ/ইউএম

বিরামপুর,চক্ষু চিকিৎসা

শেয়ার করুন: