শিরোনাম
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরা

বাবার ঘোড়া দেখেই আবুল হাশেমের ঘোড়া পালনের শখ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া চতলবাইদ গ্রামের আবুল হাশেম। তাঁর বাবা মোহাম্মদ বশির উদ্দিন ছিলেন একজন জনপ্রতিনিধি। পাশাপাশি তিনি একটি ঘোড়াও পালন করতেন। ছোটবেলায় বাবার সেই ঘোড়া পালনের দৃশ্যই আবুল হাশেমের মনে গভীরভাবে দাগ কাটে। বাবার ঘোড়া পালনের শখ থেকেই তাঁর নিজের মধ্যেও তৈরি হয় ঘোড়ার প্রতি ভালোবাসা। সেই শখকে মনের মধ্যে লালন করে ৭০ বছর বয়সেও ঘোড়া পালন করে চলেছেন তিনি।

বর্তমানে আবুল হাশেমের খামারে রয়েছে ১১টি ভারতীয় প্রজাতির ঘোড়া ও একটি দেশি ঘোড়া। ঘোড়াগুলোকে কেন্দ্র করেই জীবনের সিংহভাগ সময় কাটছে তাঁর। শুধু নিজের শখ পূরণ নয়, তাঁর পালিত ঘোড়া দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসেন। কেউ কেউ আবার ঘোড়া কিনতেও তাঁর খামারে ছুটে আসেন। গত বছর তিনি সাতটি ঘোড়া বিক্রি করেছেন।

শখ করে নিজের পালিত ঘোড়াগুলোর নামও রেখেছেন আবুল হাশেম। নিউ সূর্য, মায়ের দোয়া, পাওয়ার হর্স, নোখরা ও মারোয়ারীসহ নানা নামে ডাকেন প্রিয় ঘোড়াগুলোকে।

ঘোড়ার খাবার হিসেবে তিনি ঘাস, ধানের কুঁড়া, গমের ভুসি, ছোলা-বুটসহ বিভিন্ন খাবার দিয়ে থাকেন। প্রতিটি ঘোড়ার খাবারের পেছনে প্রতিদিন তাঁর খরচ হয় প্রায় ১৩০ থেকে ১৪০ টাকা। বয়সের ভারে ন্যুব্জ হলেও ঘোড়াগুলোর যত্নে তাঁর আগ্রহে এতটুকুও ভাটা পড়েনি।

আবুল হাশেম শুধু ঘোড়া পালনেই সীমাবদ্ধ থাকেননি। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। এসব প্রতিযোগিতায় অংশ নিয়ে নগদ অর্থ, টেলিভিশন, ফ্রিজ, সাইকেল ও মোটরসাইকেলসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।

কিশোরগঞ্জ, গাজীপুর, মনোহরদী, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সাতক্ষীরা, যশোর, খুলনা, মুক্তাগাছা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, বগুড়া, দিনাজপুর, রংপুর ও রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি।

তাঁর খামারের ‘নোখরা’সহ অন্যান্য ঘোড়াগুলোও বেশ আকর্ষণীয়। সাদা রঙের পাশাপাশি বিভিন্ন রঙের চোখজুড়ানো ঘোড়া রয়েছে সেখানে। পারিবারিক ও আর্থিকভাবে স্বচ্ছলতা থাকলেও আবুল হাশেম মনে করেন, ঘোড়া তাঁর জীবনের সম্মান ও পরিচিতিকে আরও সমৃদ্ধ করেছে।

বর্তমানে তাঁর খামারে থাকা ১২টি ঘোড়ার মধ্যে চারটি ঘোড়া সন্তান প্রসবের জন্য গর্ভধারণ করেছে। এর আগে তাঁর খামারে আরও পাঁচটি ঘোড়ার বাচ্চা জন্ম নিয়েছে।

ছোটবেলা থেকেই সন্তানের মতো করে নিজের হাতে ঘোড়াগুলোকে লালন-পালন করে আসছেন আবুল হাশেম। ঘোড়াগুলোর যত্নে যেন কোনো ঘাটতি না থাকে, সে জন্য মাসিক সম্মানির ভিত্তিতে দুজন লোকও রেখেছেন তিনি। তাঁরা সার্বক্ষণিক ঘোড়াগুলোর পরিচর্যায় নিয়োজিত থাকেন।

আবুল হাশেমের পালিত ঘোড়া দেখতে তাঁর নিজ গ্রামসহ আশপাশের বিভিন্ন গ্রাম, জেলা ও উপজেলা থেকে মানুষ আসেন। অনেকে ঘোড়া কেনার আগ্রহ নিয়েও তাঁর খামারে আসেন।

স্থানীয় বাসিন্দা মকবুল হোসাইন বলেন, “আমি ছোটবেলা থেকেই দেখে আসছি, আবুল চাচা ঘোড়া পালন করছেন। তাঁর ঘোড়া পালনের প্রতি আগ্রহ দেখে এলাকার অনেক মানুষ ও তরুণ-যুবকরাও ঘোড়া পালনে আগ্রহী হয়েছেন। তিনি দেশের বিভিন্ন জায়গায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেক পুরস্কারও পেয়েছেন।”

তিনি আরও বলেন, “আমি ক্ষুদ্র ব্যবসায়ী। আবুল চাচার ঘোড়া পালন দেখে আমারও মনে-প্রাণে ঘোড়া পালনের ইচ্ছা জেগেছে। ভবিষ্যতে সময় ও সুযোগ পেলে আমিও ঘোড়া পালন করব।”

অশ্বপালক আবুল হাশেম বলেন, “ছোটবেলা থেকেই আমি ঘোড়া লালন-পালন করে আসছি। ঘোড়া লালন-পালন করে আমি মানসিক প্রশান্তি পাই। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, বাইসাইকেল, নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার পেয়েছি।”

আরও পড়ুন

কসবায় পুকুর থেকে বালু উত্তোলনের দায়ে জরিমানা

তিনি বলেন, “ঘোড়াগুলো আমার জীবনের সম্মান বাড়িয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গার মানুষের কাছে আমার পরিচিতিও তৈরি হয়েছে। ঘোড়া বিক্রি করেও আমি আর্থিকভাবে লাভবান হয়েছি। মহান রাব্বুল আলামিন যতদিন আমাকে বাঁচিয়ে রাখবেন, ততদিন ঘোড়া লালন-পালনের মধ্য দিয়েই জীবনের শেষ সময়টুকু কাটাতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।”

সখীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম শওকত আলী মাস্টার বলেন, “ছোটবেলা থেকেই শখের বসে ঘোড়া লালন-পালন করে ও ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে আবুল হাশেম অসংখ্য পুরস্কার পেয়েছেন। মানুষের কাছেও তিনি বিশেষ পরিচিতি অর্জন করেছেন। ঘোড়া বিক্রি করেও তিনি আর্থিকভাবে লাভবান হয়েছেন। তাঁর জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও শুভকামনা রইল।”

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: