বগুড়ায় রেজাউল করিম বাদশা এমপিকে সংবর্ধনা

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন বগুড়া শাখার উদ্যোগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বগুড়া- ৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকতা ও ফটোসাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের আকাশের নির্বাহী সম্পাদক আবুল কালাম আজাদ।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন বগুড়ার সভাপতি বজলুর রশীদ সুইট, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ-সভাপতি জাফর আহম্মেদ মিলন, যুগ্ম সম্পাদক আল মুমিন, প্রদর্শনী সম্পাদক ফিরোজ পশারী রানা, আব্দুস সালাম, আল আমিন, ফেরদৌসুর রহমান, মামুনুর রশিদ, রাশেদ, শুভসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ফটোসাংবাদিকরা সমাজের বিভিন্ন ঘটনা ও বাস্তবচিত্র মানুষের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
পরে আয়োজক সংগঠনের পক্ষ থেকে রেজাউল করিম বাদশা এমপিকে সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়।
ভোরের আকাশ/ এনউব