শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

নীলফামারীতে জাতীয় সমবায় দিবস পালন

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ২:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানে নীলফামারীতে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার (৮ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র‍্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান, গাছের চারা বিতরণ ও ঋণের চেক বিতরণ করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির। এমএসডিএফের চেয়ারম্যান মারুফ খানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ রানা। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ, মতিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য মো. আমিরুল ইসলাম এবং সদর উপজেলা শিক্ষক কর্মকর্তা-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি অধ্যাপক জগদীশ চন্দ্র রায়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সমবায়ের বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে সমবায় আন্দোলন জোরদার করা গেলে যেমন স্বচ্ছলতা আসবে, তেমনি সক্ষমতাও বাড়বে।

অনুষ্ঠানে নীলফামারী সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতি লিমিটেড ও পরিবর্তন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডকে শ্রেষ্ঠ সমবায় সমিতি এবং নীলফামারী সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতি লিমিটেডের মোছা. শারমীন আক্তারকে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে সম্মাননা স্মারক দেওয়া হয়।

আরও পড়ুন

বাকিতে পণ্য না দেওয়ায় দোকানিকে কুপিয়ে জখম

জেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, দিবস উপলক্ষে উন্নত জাতের গাভী পালন প্রকল্পের আওতায় চওড়া বড়গাছা নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড ও লক্ষ্মীচাপ নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডকে এক লাখ টাকা করে ঋণের চেক দেওয়া হয়। এ ছাড়া খোকশাবাড়ি পাট উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড, মতিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড ও সোনারায় সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতি লিমিটেডকে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।

নীলফামারী সদর উপজেলা সমবায় কর্মকর্তা রাজেদুল আলম প্রধান জানান, সমবায় দিবস উপলক্ষে সদর উপজেলার ১০টি সমবায় সমিতি স্টল স্থাপন করে। সেখানে সমিতিগুলোর উৎপাদিত পণ্য প্রদর্শন করা হয়। জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির স্টলগুলো পরিদর্শন করেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: