শিরোনাম
নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীনয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ডিমলা সীমান্তে ইয়াবাসহ যুবক আটক

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাকিব ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঠাকুরগঞ্জ বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগঞ্জ-মশোর মোড় ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিজিবি সূত্র জানায়, সুবেদার মো. ইমরুল ইসলামের নেতৃত্বে টহলদল মেইন পিলার ৭৯৩/৫-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৌশলগত অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি সাইকেলযোগে ওই এলাকায় এলে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। তিনি সাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

আটক রাকিব ইসলাম ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের মো. আইবুল ইসলামের ছেলে। বিজিবি আরও জানায়, আটকের পর তার দেহ তল্লাশি করে ৭ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২০ টাকা, দুটি বাটন মোবাইল ফোন, তিনটি মোবাইল সিম ও একটি সাইকেল জব্দ করা হয়।

আরও পড়ুন

কোতোয়ালী থানার ওসি নাজমুন নূর ডিএমপিতে বদলি

পরে আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
৫১ বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: