শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

মেঘনা তীর সংরক্ষণ বাঁধের কাজ এগিয়ে চলছে দ্রুতগতিতে

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

লক্ষ্মীপুরের উপকূলীয় রামগতি ও কমলনগর উপজেলায় মেঘনা নদীর তীর সংরক্ষণ বাঁধের কাজ বর্তমানে জোরেশোরে ও নির্ধারিত গতিতে এগিয়ে চলছে। একটি স্বার্থান্বেষী মহল নিজেদের ফায়দা হাসিলের উদ্দেশ্যে বাঁধ নির্মাণ ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যক্রম নিয়ে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও কাল্পনিক তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রকৃতপক্ষে, দীর্ঘ প্রায় তিন দশকের স্বপ্ন পূরণ হতে দেখে মেঘনা তীরের সাধারণ মানুষ এখন স্বস্তি ও সন্তোষ প্রকাশ করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত সময়ে দায়িত্বপ্রাপ্ত বেশ কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান আইনি জটিলতায় ব্যাংক হিসাব স্থগিত হওয়া এবং নিজস্ব অর্থনৈতিক সংকটের কারণে নির্ধারিত প্যাকেজগুলোর কাজ বন্ধ রেখে সরে যান। এতে সাময়িকভাবে কিছু প্যাকেজে ধীরগতি দেখা দিলেও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দ্রুততার সাথে সেসব বাতিল হওয়া কাজের বিপরীতে পুনরায় দরপত্র (রি-টেন্ডার) আহ্বান করে নতুন ঠিকাদার নিয়োগ দেয়।

বর্তমানে রামগতি ও কমলনগর উপজেলার প্রায় ৫০টি পৃথক প্যাকেজে তীর সংরক্ষণ ও বাঁধ উন্নয়নের কাজ পুরোদমে চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও পাউবোর প্রকৌশলীদের যৌথ তত্ত্বাবধানে নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে গুণগত মান বজায় রেখে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পগুলো সম্পন্ন করা যায়।

বিশেষজ্ঞ ও স্থানীয়দের মতে, শুষ্ক মৌসুমে সাধারণত নদীভাঙনের তীব্রতা থাকে না। অথচ একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে ধারাবাহিক অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।

আরও পড়ুন

উপকূলীয় অঞ্চলের উন্নয়নে বড় ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, মেঘনা তীরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তীর সংরক্ষণ বাঁধের কাজ বর্তমানে অত্যন্ত গতিশীলভাবে এগিয়ে চলছে। পূর্বের যেসব ঠিকাদার কাজ বন্ধ রেখেছিলেন, সেগুলোর বিপরীতে পুনরায় দরপত্রের মাধ্যমে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ সচল করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা মাঠে থেকে সার্বক্ষণিক তদারকি করছেন। কোনো ধরনের অনিয়ম বা গাফিলতির সুযোগ নেই। একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য ভিত্তিহীন অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি এলাকাবাসীকে গুজবে কান না দিয়ে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পাউবোকে সহযোগিতা করার আহ্বান জানাই।

মেঘনা পাড়ের বাসিন্দারা জানান, বাঁধের কাজ দৃশ্যমান গতিতে এগিয়ে চলায় তাদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। স্বার্থান্বেষী মহলের অপপ্রচার উপেক্ষা করে দ্রুততম সময়ে টেকসই বাঁধ নির্মাণ সম্পন্ন হলে উপকূলের মানুষের জানমাল ও ফসলি জমি স্থায়ীভাবে সুরক্ষিত হবে বলে আশা করছেন তারা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: