শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

সাদেক কায়েমের বাড়ি পরিদর্শনে শাহাজাহান চৌধুরীসহ দুই এমপি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে গভীর রাতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। 

ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে খাগড়াছড়ির পথে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

খাগড়াছড়িতে পৌঁছে তিনি সাদিক কায়েমের বাড়ি পরিদর্শন এবং তাঁর পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার কথা রয়েছে। পাশাপাশি খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূইয়া ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হয়েছে তাঁর।

জানা গেছে, রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নয়নপুর এলাকায় সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে এ অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। ঘটনার সময় বাড়িতে তাঁর বাবা-মা অবস্থান করছিলেন।

সাদিক কায়েমের ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করে। তবে প্রতিবেশীদের দ্রুত তৎপরতায় আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে তাঁর ঘুম ভেঙে যায়। পরে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে দরজার সামনে কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। এ ছাড়া রাস্তার পাশের জানালায়ও আগুন দেওয়ার চেষ্টার চিহ্ন পাওয়া যায়। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে পানি ঢেলে আগুন নেভান।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন কয়েকজনকে শনাক্ত করার কথাও জানিয়েছে।

আরও পড়ুন

বাসাইলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

এদিকে, নিজের ফেসবুক পোস্টে সাদিক কায়েম এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করার বিষয়টি গুরুত্বপূর্ণ।

এমন পরিস্থিতিতে সাদিক কায়েমের পরিবারের পাশে দাঁড়াতে এবং ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতে খাগড়াছড়ি গেছেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তাঁর এ সফরে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে পরিবারের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের বিষয়েও আলোচনা হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: