শিরোনাম
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রীনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীশ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদকানাডায় দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যাইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুনে নিহত ৩প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীবাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুনসৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রীনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীশ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদকানাডায় দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যাইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুনে নিহত ৩প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীবাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন

শংকরপুর মহাবিদ্যালয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

এমপিওভুক্তির দীর্ঘ ২৬ বছর পর অবকাঠামোগত উন্নয়নের নতুন অধ্যায়ে প্রবেশ করল দিনাজপুর সদর উপজেলার ৮ নম্বর শংকরপুর মহাবিদ্যালয়। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে চারতলা ভিত্তির ওপর একতলা একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

কলেজের সভাপতি কৃষিবিদ মো. এনামুল হকের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী আলহাজ মো. অলিউদ্দিন চৌধুরী, শংকরপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দিনাজপুর সদর-৩ আসনকে শক্তিশালী ও উন্নত করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের স্বার্থে সবাইকে সজাগ থাকতে হবে। শংকরপুর ইউনিয়নে অচিরেই ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কার্যক্রম শুরু হবে উল্লেখ করে তিনি এর সুষ্ঠু বাস্তবায়নে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান বলেন, এমপিওভুক্তির ২৬ বছর পেরিয়ে গেলেও মহাবিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের সূচনা। তিনি ভবিষ্যতেও প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ সমৃদ্ধ করতে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।

কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিনের অবকাঠামোগত সীমাবদ্ধতার মধ্যে শিক্ষাকার্যক্রম পরিচালিত হয়ে আসছে। নতুন ভবন নির্মিত হলে শ্রেণিকক্ষের সংকট নিরসনের পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নত হবে বলে তারা আশা করছেন।

আরও পড়ুন

চাঁদপুরে নাশকতা প্রতিরোধে সর্বদলীয় ঐক্যের আহ্বান এমপি মানিকের

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় সহকারী অধ্যাপক ফজলে রাব্বি, আতিকুর রহমান নিউ, জাহাঙ্গীর আলম, আফসানা পারভিন, শামীমা সুলতানা, মনিরুজ্জামানসহ কলেজের শিক্ষক-কর্মচারী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, মহিলা দলের নেত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শংকরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: