নির্বাচন যতটা সহজ মনে করছি, ততটা সহজ নয়: তারেক রহমান

আমরা যত যাই কিছু মনে করি না কেন, আমাদের অনেক নেতা-কর্মী হয়তো মনে করছেন যে আগামী দিনের নির্বাচন হয়তো সহজ হবে। আমি এক বছর আগে বলেছিলাম, আমরা যত সহজ ভাবছি তত সহজ নয় ব্যাপারটি।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, যা আমি এক বছর আগে বলেছিলাম পারিপার্শ্বিক অনেক কিছুই দেখলে ধীরে ধীরে মনে হয় সে কথাটি হয়তো সত্য হতে যাচ্ছে। কাজেই বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব যেভাবে বিএনপি দেশের মানুষকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে জোরদার করে তুলেছিল সেই আন্দোলনকে জনগণকে সাথে নিয়ে সফল করেছিল।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আসুন আজকের এই কাউন্সিল অধিবেশনে আমাদের প্রতিজ্ঞা হোক ও ঠিক একইভাবে যতক্ষণ পর্যন্ত এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা না হয়, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ গণতন্ত্রের লাইনে আবার উঠে না আসে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না।
তারেক রহমান বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র দায়িত্ব হচ্ছে এই বাংলাদেশকে আবার পুনর্গঠন করা, এদেশকে আবার ধীরে ধীরে গড়ে তোলা মানুষের প্রত্যাশা অনুযায়ী যার রূপরেখা। যা আমরা দুই বছর আগে ৩১ দফায় দিয়েছি।
এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন মির্জা ফয়সল আমিন ও কাউন্সিলর বৃন্দের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন পয়গামা আলি।
ভোরের আকাশ/জাআ