শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুলালপুরে ১৭০ কেজি গাঁজাসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৯ আগস্ট ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ভারত সীমান্তবর্তী বিষ্ণুপুর ইউনিয়নস্থ দুলালপুর থেকে ১৭০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।  

জেলা পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিজয়নগর থানাধীন ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের (৪নং ওয়ার্ড) জনৈক হাবিব ভূঁইয়ার বসত ঘরের সামনে থেকে শনিবার (৯ আগস্ট) দুপুর ২.৩০ মিনিটের সময় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)/শহীদুল ইসলাম- অফিসার ইনচার্জ, বিজয়নগর থানা’র নেতৃত্বে এসআই/মাহবুব আলম সরকার, এএসআই(নিরস্ত্র)/শাহাদাত সঙ্গীয় ফোর্সসহ অত্র থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধৃত আসামী- মো. আরমান মিয়া (২১), পিতা- মো. মাসুম মিয়া, গ্রাম- কালাছড়া, থানা- বিজয়নগর এর দখল ও হেফাজত হতে ১৭০ কেজি গাঁজা ও  মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটর সাইকেল উদ্ধার করতঃ উক্ত আলামত বিধি মোতাবেক উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

ধৃত আসামীকে উক্ত আলামতসহ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে তার সহযোগী পলাতক আসামী- মাসুম মিয়া (২৪), পিতা-শাহ আলম, মো. ইয়াসিন (৩০), পিতা-শাহ আলম, উভয়ের গ্রাম- পশ্চিম কালাছড়া এবং মো. আরিফ (২৪), পিতা-মো. সেলিম মিয়া ও মো. হাবিব ভূঁইয়া (২৮), পিতা- হাজী বিলাত আলী ভূঁইয়া, উভয়ের গ্রাম- দুলালপুর, সর্ব থানা-বিজয়নগরসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের নাম ঠিকানা প্রকাশ করে।

ধৃত আসামী, পলাতক আসামী ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে অত্র থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ভোরের আকাশকে জানান, বিজয়নগর থানার এফআইআর নং-২২, জি আর নং-৩২০, ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ অনুযায়ী যাবতীয় ব্যবস্থাদি গ্রহণ করা হয়েছে।  মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকার কথা বলা হয়।

ভোরের আকাশ/জাআ

ব্রাহ্মণবাড়িয়াআটকগাঁজা

শেয়ার করুন: