শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে বন্যাদুর্গতদের পাশে থাকবে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

অতিবৃষ্টিজনিত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (১৩ জুলাই) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বন্যা পরিস্থিতি মোকাবিলা, উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পর্যালোচনা বিষয়ক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষ, যে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা যেন সেই ক্ষতি কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেজন্য সরকার তাদের পাশে থাকবে। মানবিক দৃষ্টিকোণ থেকে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দাদের মাঝেও সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

সভায় জেলা প্রশাসনের উপস্থাপিত তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বন্যায় জেলার ১০টি উপজেলার মধ্যে ৮টি উপজেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন এবং ৬৪০টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়। দুর্যোগে ৩১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে পাহাড়ধস, পানিতে ডুবে যাওয়া এবং দেয়াল ধসে মৃত্যুর ঘটনা রয়েছে।

এছাড়া কৃষি ও মৎস্য খাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার একর ফসলি জমি প্লাবিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪৩ হাজারের বেশি কৃষক এবং মৎস্য খাতে আনুমানিক ৪৬ কোটি টাকারও বেশি ক্ষতির হিসাব তুলে ধরা হয়।

জেলা প্রশাসন জানায়, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ৪৫০ মেট্রিক টন চাল ও ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৪০৫ মেট্রিক টন চাল ও ৪৮ লাখ ৫০ হাজার টাকা বিভিন্ন উপজেলায় বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন

কুতুবদিয়ায় ২০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

এছাড়া মেডিকেল টিম, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রমও অব্যাহত রয়েছে।

সভায় জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এম

বিদ্যুৎ প্রতিমন্ত্রী

শেয়ার করুন: