শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাইবান্ধায় ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ৭:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাইবান্ধার পলাশবাড়ীতে পৃথক অভিযানে ১ হাজার ৪৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায়।

এর আগে, বুধবার দিবাগত মধ্যরাতে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলা ভূমি অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর এলাকার সাদ্দাম হোসেন (৩২) ও মোস্তফা মজুমদার (৩০) এবং রংপুরের কাউনিয়া উপজেলার কাজিপাড়া গ্রামের মাইদুল ইসলাম (৩২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত মধ্যরাতে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী ভূমি অফিসের সামনে অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের সদস্যরা। রাত ২টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাদ্দাম হোসেন ও মোস্তফা মজুমদারকে ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। অন্যদিকে একই স্থানে রাত ৩টার দিকে ঢাকা থেকে চিলাহাটিগামী অপর একটি বাসে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মাইদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায় বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

গ্রেপ্তারগাইবান্ধামাদক কারবারি

শেয়ার করুন: