রংপুর মহানগর ও জেলা যুব দলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যেমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে রংপুর মহানগর যুব দলের আয়াজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টায় নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রংপুর টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে রংপুরে মহানগর যুব দলের আহবায়ক নুরন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. মাহাফুজ উন নবী ডন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুরে মহানগর যুব দলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিঃ যুগ্ম আহবায়ক জহর আলম নয়ন সহ ৩৩ ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ।
বিকালে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিল পূর্ব এক সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু,সিনিয়র সহ সভাপতি রাকিব হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক শ্রী বিপ্লোব রায় প্রমুখ।
ভোরের আকাশ/আ.র