শিরোনাম
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরা

দিনাজপুরে হাবিপ্রবির উদ্যোগে বিনামূল্যে পশু চিকিৎসা ক্যাম্প

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গ্রামীণ কৃষকদের গবাদিপশু ও হাঁস-মুরগির স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে দিনাজপুরে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। 

এ কর্মসূচিতে শত শত গবাদিপশু ও পোষা প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, টিকা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে সোমবার (১৬ নভেম্বর) দিনাজপুর সদর উপজেলার মহব্বতপুর দারুল উলুম মাদ্রাসা-সংলগ্ন ঈদগাহ মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান, ভেটেরিনারি টিচিং হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ড. এস এম হারুন-উর-রশীদ, হাসপাতালের বিশেষজ্ঞ সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও অধ্যাপক ড. মো. ফারুক ইসলামসহ ভেটেরিনারি সার্জন এবং অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মো. খালেদ হোসেন। এ ছাড়া দুজন সিনিয়র হাউস সার্জন, একজন ফার্ম সুপারভাইজার ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীরা ক্যাম্পে অংশ নিয়ে চিকিৎসাসেবা দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা বলেন, গ্রামের সাধারণ ও প্রান্তিক কৃষকদের কাছে পশুপালনবিষয়ক পরামর্শ ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি গ্রামীণ কৃষকরা। তাই তাঁদের প্রতি বিশ্ববিদ্যালয়ের দায়বদ্ধতা রয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এ কর্মসূচিতে অংশ নিয়ে কৃষকদের সঙ্গে কথা বলার মাধ্যমে গবাদিপশুর রোগবালাই সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়েছে। এতে শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে পারবেন।

আরও পড়ুন

বগুড়ায় শব্দকথন সাহিত্য আসরের আয়োজনে ‘নবান্ন উৎসব'

উপাচার্য আরও বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের গবাদিপশু, হাঁস-মুরগির লালন-পালন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের দরজা সব সময় খোলা। যেকোনো সমস্যায় কৃষকরা নির্দ্বিধায় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সাধ্যমতো চিকিৎসাসেবা দিতে বিশ্ববিদ্যালয় প্রস্তুত রয়েছে। প্রতি মাসে এ ধরনের কর্মসূচি আয়োজনের আশাবাদও ব্যক্ত করেন তিনি। পরে এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান উপাচার্য।

আয়োজক সূত্রে জানা যায়, এ কর্মসূচিতে ২৫০টি গরু, ৩০০টি ছাগল, ৬০টি হাঁস-মুরগি, ৭০টি ভেড়া ও চারটি বিড়ালের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি গবাদিপশুর তিনটি খামার পরিদর্শন করা হয়। এ সময় গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি বিভিন্ন রোগের টিকা, রুচিবর্ধক ওষুধ, ভিটামিন ট্যাবলেট ও ইনজেকশন বিনামূল্যে সরবরাহ করা হয়।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: