শিরোনাম
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

মাদক ব্যবসায়ী ১০০ কোটি টাকা দিলেও নেব না: ওসি

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

একজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রি করে আমাকে ১০০ কোটি টাকা দিলেও আমি নেব না’—এমনই মন্তব্য করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চুরির বিরুদ্ধে আয়োজিত সামাজিক প্রতিরোধমূলক সচেতনতামূলক সভায় তিনি এ কথা বলেন।

ওসি শরিফুল ইসলাম বলেন, ‌‘আমাদের সমাজ আমাদেরই ভালো করতে হবে। বাইরে থেকে কোনো জ্বিন-পরী এসে সমাজ ভালো করে দেবে না। চীন, রাশিয়া কিংবা আমেরিকা এসে আমাদের সমাজ ভালো করে দেবে না। আপনার ছেলে-মেয়ের ভবিষ্যত আপনাকেই গড়তে হবে। বাড়ির আশপাশের কোনো মেম্বার কিংবা ওসি এসে সব ঠিক করে দেবে—এমনটা ভাবলে হবে না।’

তিনি আরও বলেন, ‘মাদক ব্যবসায়ী পাঁচজন, সন্ত্রাসী পাঁচজন—মোট ১০ জন। আর সমাজে মানুষ ৫০০ জন। এই ৫০০ জনকে কীভাবে ওই ১০ জন ভয় দেখায়, আমি চিন্তা করে পাই না। আপনারা মনে জোর রাখবেন। এই সমাজ আমাদের। আমরা সবাই মিলে ভালো থাকব।’

আরও পড়ুন

রাজধানীতে অজ্ঞাত লাশ উদ্ধার

পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।বিশেষ অতিথি ছিলেন সদর থানার ওসি শরিফুল ইসলাম এবং সাংবাদিক, মানবাধিকারকর্মী ও ভয়েস অব এনফোর্সড ডিজঅ্যাপিয়ার্ড পারসনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মিঠু।

সভায় আরও বক্তব্য দেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মারুফ প্রমুখ।

ভোরের আকাশ/এসএইচ
 

পিরোজপুর

শেয়ার করুন: