শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় যাত্রীবাহী বাসচাপায় নিহত ১, আহত ২

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৬ জুন ২০২৫, ৩:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধায় যাত্রীবাহী বাসচাপায় নিহত ১, আহত ২
গাইবান্ধায় যাত্রীবাহী বাসচাপায় নিহত ১, আহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস চাপায় রইচ উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রইচ উদ্দিন গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে চেইন মাস্টারের দায়িত্ব পালন করে আসছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পৌর শহরের চারমাথা মোড়ে দায়িত্ব পালনের সময় হঠাৎ ঢাকাগামী  দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস রইচ উদ্দিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ সময় আহত হন আরও দুই জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন,  দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা  প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/এসএইচ

যাত্রীবাহী বাসগাইবান্ধানিহতসড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: