শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

ক্রিকেটার নাঈম কাণ্ডে ওসি আরিফ পুলিশ লাইন্সে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে মারধর ও হয়রানির অভিযোগ ওঠার পর চট্টগ্রাম নগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমানকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

শনিবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জারি করা এক প্রশাসনিক আদেশে তাকে খুলশী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। একই আদেশে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

সিএমপির জনসংযোগ শাখার সহকারী কমিশনার আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সম্প্রতি ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পর বিমানবন্দর থেকে বাড়ির পথে ছিলেন ক্রিকেটার নাঈম হাসান। এ সময় নগরীর লালখান বাজার এলাকায় ডিবি পুলিশের পরিচয়দানকারী কয়েকজন ব্যক্তি তার বহনকারী সিএনজি অটোরিকশা থামিয়ে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। 

নাঈম নিজের পরিচয় দিলেও তাকে জোর করে একটি গাড়িতে তোলার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় তিনি শারীরিকভাবে লাঞ্ছনারও শিকার হন বলে দাবি করেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হলে সিএমপি তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত এসআই শফিকুল ইসলাম এবং সংশ্লিষ্ট দুই কনস্টেবলকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

এ ঘটনায় নাঈম হাসানের ভাই সাব্বির আলম খুলশী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল এবং সোর্স সোহেলকে আসামি করা হয়েছে। অভিযোগে মারধর ও অপহরণের চেষ্টার বিষয় উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় প্রেমিকসহ গ্রেপ্তার ৩

অন্যদিকে, ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা কোয়াব ঘটনাটির তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

ভোরের আকাশ/ র.ই


 

হেনস্তা ক্রিকেটার নাঈম হাসানআমিনুর রশিদ

শেয়ার করুন: