শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচসহ পৌনে ১৩ লাখ টাকা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ২:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহি মসজিদের দানবাক্স খুলে প্রায় ১২ লাখ ৮৭ হাজার টাকা, স্বর্ণালঙ্কার, একটি স্বর্ণের চামচ এবং বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টায় স্থানীয় প্রশাসন, মসজিদ পরিচালনা কমিটি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে দানবাক্স খোলা হয়। পরে আনুষ্ঠানিকভাবে টাকা গণনার কাজ শুরু হয়।

মসজিদ পরিচালনা কমিটির তথ্যমতে, এবার দানবাক্স থেকে মোট ১২ লাখ ৮৭ হাজার ৪৪৪ পাওয়া গেছে। নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন স্বর্ণালঙ্কার, একটি স্বর্ণের চামচ এবং ভারত ও মালয়েশিয়ার কিছু বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।

স্থানীয়দের ভাষ্য, দেশের অন্যতম ঐতিহাসিক ও নান্দনিক স্থাপত্য নিদর্শন কুসুম্বা শাহি মসজিদে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থী ও মুসল্লিরা আসেন। অনেকেই মানত বা দান হিসেবে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী দানবাক্সে জমা রাখেন। প্রতি তিন মাস পরপর নির্ধারিত নিয়মে দানবাক্স খুলে এসব অর্থ গণনা করা হয়।

দানবাক্স খোলার সময় মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, মসজিদের ইমাম, খাদেম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু জানান, দানবাক্স থেকে পাওয়া অর্থ ও স্বর্ণালঙ্কারের হিসাব স্বচ্ছভাবে সংরক্ষণ করা হবে। এসব অর্থ মসজিদের রক্ষণাবেক্ষণ, উন্নয়নমূলক কার্যক্রম ও ধর্মীয় কাজে ব্যয় করা হবে। পাশাপাশি ঐতিহাসিক এই প্রত্নতাত্ত্বিক স্থাপনার সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/এনএ

 

শেয়ার করুন: