বাঘায় রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

রাজশাহীর বাঘায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দল। রোববার (২২ নভেম্বর) বিকেলে বাঘা শাহদৌলা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলটি আম চত্বর হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বাঘা ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন রহমান কনক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন।
রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হকের সঞ্চালনায় কর্মসূচি অনুষ্ঠিত হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শহিদুল হক। এ সময় শিমুল, রকি, পলান, কাজল সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা করেন।
বিক্ষোভ মিছিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
ভোরের আকাশ/জেআ