শেবাচিম হাসপাতালের পরিচালনা কমিটিতে আফরোজা খানম নাসরীন

দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালনা কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন।
গত ২০ আগস্ট শেবাচিম হাসপাতালের পরিচালক ও পরিচালনা কমিটির সদস্য সচিব ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর স্বাক্ষরিত এক চিঠিতে তার মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
দক্ষিণাঞ্চলের প্রায় ১০টি জেলার মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান কেন্দ্র শেবাচিম হাসপাতাল। নতুন গঠিত পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী) জহির উদ্দিন স্বপন।
আফরোজা খানম নাসরীন পরিচালনা কমিটির সদস্য মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল মহানগর বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
তারা আশা প্রকাশ করেন, নতুন পরিচালনা কমিটির কার্যকর উদ্যোগ ও দূরদর্শী নেতৃত্বে শেবাচিম হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ আরও উন্নত ও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাবেন।
ভোরের আকাশ/জেআ