শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

খুলনাকে শিল্প ও শিক্ষার মডেল নগরী করার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬, ৩:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

খুলনাকে ঐতিহ্যবাহী শিল্প ও আধুনিক শিক্ষার মডেল নগরী হিসেবে গড়ে তোলার নতুন অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এমপি। তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশকে বিশ্বের অন্যতম সেরা জাতিতে রূপান্তরের দৃঢ় প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের শিক্ষাব্যবস্থায় যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, সেই গতি ও অগ্রযাত্রা স্তব্ধ করার শক্তি আর কারও নেই।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জিয়া হল চত্বরে (শিববাড়ি মোড়) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর ও জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খুলনার অতীতের সমৃদ্ধির কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, খুলনা একসময় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণকেন্দ্র ও দেশের অন্যতম প্রধান শিল্পনগরী ছিল। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার পরিকল্পিতভাবে এখানকার শিল্পকারখানাগুলো বন্ধ করে দিয়ে স্থানীয় অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল।

তিনি বলেন, বর্তমান সরকার খুলনাকে পুনরায় আধুনিক শিল্প, অর্থনৈতিক কেন্দ্র ও শিক্ষা নগরীতে পরিণত করতে সমন্বিত মহাপরিকল্পনা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। খুলনা নগরীতে কোনো মাদক কারবারি বা তাদের সহযোগীদের জায়গা হবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশজুড়ে একটি বিশেষ চক্রান্তকারী গোষ্ঠী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, চক্রান্তকারীদের মনে রাখতে হবে, রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত বাংলার মাটিতে আর কখনো ফ্যাসিবাদের পুনর্বাসন বা জায়গা হবে না। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি। বিশেষ বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি ও জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু।

বিশাল সমাবেশটি যৌথভাবে পরিচালনা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পী। এ সময় মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মঞ্চে উপস্থিত ছিলেন।

এদিকে দুপুর থেকেই বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে মহানগর ও জেলা বিএনপির আওতাধীন বিভিন্ন ওয়ার্ড, থানা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী নিজ নিজ ব্যানার ও মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। অতিথিরা আসার আগেই জিয়া হল চত্বর জনসমুদ্রে পরিণত হয়।

আরও পড়ুন

বরিশাল সদর উপজেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

সমাবেশের শুরুতে জাসাস নেতৃবৃন্দের কণ্ঠে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। পরে অতিথিরা আকাশে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বৈরী আবহাওয়ার কারণে পূর্বনির্ধারিত শোভাযাত্রা কর্মসূচি বাতিল করা হয়। এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলীয় প্রধান কার্যালয়সহ সব থানা, উপজেলা ও ওয়ার্ড বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: