খুবির গ্রন্থাগার কমিটির ২২তম সভা অনুষ্ঠিত
গ্রন্থাগারকে আরও সমৃদ্ধ ও ব্যবহারবান্ধব করতে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান

খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার কমিটির ২২তম সভা ২৯ অক্টোবর বৃহস্পতিবার ২৯ অক্টোবর সকাল ১০.৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
সভায় স্মার্ট কার্ড প্রদানের জন্য প্রোফাইল তৈরি, গ্রন্থাগারের সময়সূচি বৃদ্ধি, স্কোপাস ডাটাবেজ সাবস্ক্রিপশন, স্টকটেকিং কার্যক্রম পরিচালনা ও লিফট স্থাপনসহ গ্রন্থাগারের আধুনিকায়ন এবং সেবার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গ্রন্থাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের চাহিদা বিবেচনায় নিয়ে গ্রন্থাগারের সুযোগ-সুবিধা বৃদ্ধি, আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং গবেষণাসহায়ক সেবা সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নিতে হবে। গ্রন্থাগারকে আরও সমৃদ্ধ ও ব্যবহারবান্ধব করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলম, জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেন, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. রুমানা হক, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেন, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসিফ আহসান, শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. ইমদাদুল হক, ফার্মেসী ডিসিপ্লিনের প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর ড. জামিল আহমেদ শিল্পী, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আশিক উর রহমান এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. ফারুক হোসেন।
সভা সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. গোলাম রাক্কিবু।
ভোরের আকাশ/আ.র