শিরোনাম
বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ীজাপান সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমানঅনলাইন সহিংসতার শিকার ৪৫.৫ শতাংশ নারী, পুলিশের সহায়তা নেন ৪.৬ শতাংশমহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎরূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদনচিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণাআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিবসরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্তবিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ীজাপান সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমানঅনলাইন সহিংসতার শিকার ৪৫.৫ শতাংশ নারী, পুলিশের সহায়তা নেন ৪.৬ শতাংশমহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎরূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদনচিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণাআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিবসরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত

মাদারগঞ্জ যুবদলে উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৪০০ রোগী

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ৮:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মাদারগঞ্জ যুবদলে উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৪০০ রোগী
মাদারগঞ্জ যুবদলে উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৪০০ রোগী

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়  অসহায় ও দুস্থ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৪০০ রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। পাশাপাশি সাতজন রোগীর চোখের ছানি অপারেশনের দায়িত্ব নিয়েছেন আয়োজকেরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা যুবদলের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমানের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল।

আরও পড়ুন

রামগতিতে ২টি অবৈধ ইটভাটা উচ্ছেদ

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসানসহ স্থানীয় নেতারা।

আয়োজকেরা জানান, গ্রামের অসহায় ও দুস্থ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পে চক্ষু, মেডিসিন ও গাইনি বিষয়ে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের বিনা মূল্যে ওষুধ সরবরাহ করা হয়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকতে চান তারা।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: