শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

কাউখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ৬:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

পিরোজপুরের কাউখালীতে রবিবার (২২ নভেম্বর) বিকেলে অগ্নিসন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।

রবিবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে আয়োজিত পথসভায় কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির সভাপতিত্ব করেন।

আরও পড়ুন

শিলপাটার ‘পুতা’য় থেঁতলে গেল ছয় বছরের প্রেম, স্বামী আইসিইউতে স্ত্রী কারাগারে

পথসভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক এবং লিয়াকত হোসেন। বক্তারা যেকোনো ধরনের অগ্নিসন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যকর কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জননিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

মিছিল শেষে পথসভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেন, যেকোনো মূল্যে অগ্নিসন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের অপচেষ্টা রুখে দেওয়া হবে। সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকার ও প্রশাসনের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: