শিরোনাম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতহরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যুগোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগইসরায়েলি হামলায় রাফাহ ব্রিগেড কমান্ডার নিহততেল চোরাচালানের অভিযোগে ইরাকে বরখাস্ত ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাহুতিদের ছোড়া দুই ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটেরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতহরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যুগোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগইসরায়েলি হামলায় রাফাহ ব্রিগেড কমান্ডার নিহততেল চোরাচালানের অভিযোগে ইরাকে বরখাস্ত ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাহুতিদের ছোড়া দুই ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের

মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোকে মায়ের মৃত্যু

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মাও মারা গেছেন। ছেলের লাশ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার পরপরই অসুস্থ হন মা, পরে তিনি মারা যান। এরপর একই কবরস্থানে দাফন করা হয় দুজনকে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার রাঘদি ইউনিয়নের বড়দিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা বরইতলা বাসস্টান্ডে সড়ক দুর্ঘটনায় বড়দিয়া গ্রামের আক্কাস ফকিরের ছেলে বিএনপি নেতা ইলিয়াস ফকির (৫০) আহত হন পরে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

তার মৃত্যুর পর পরিবারের সদস্য ও স্বজনরা শোকে ভেঙে পড়েন।

শনিবার সকাল ১০টায় ইলিয়াস ফকিরের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে নিয়ে যাওয়া হয়।

এরপর বেলা ১১টার দিকে তার মা হাসিনা বেগম (৭২) অসুস্থ হয়ে পড়লে টেকেরহাট ইউএস মডেল হাসপাতালে ভর্তি করলে দুপুরে তিনি মারা যান।

ছেলের মৃত্যুর শোকেই মায়ের মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা। মা ও ছেলের মৃত্যুতে পরিবারটিতে শোকের মাতম চলছে।

আরও পড়ুন

নিজ বাড়ির দরজার সামনে মিলল প্রবাসীর মরদেহ

মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কাইয়ুম শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাদের পারিবারিক কবরস্থানে সকালে ছেলে ও বিকালে মায়ের লাশ পাশাপাশি দাফন করা হয়েছে।

ভোরের আকাশ/ইউএম
 

গোপালগঞ্জ

শেয়ার করুন: