শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোবিন্দগঞ্জে গাঁজাসহ দুই নারী গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার পুরাতন সোনালী ব্যাংক ভবনের সামনে থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার  গোপালপুর পশ্চিম পাড়া এলাকার শফিকুল ইসলামের স্ত্রী রেখা বেগম (৫০) ও নাটোর জেলার লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পূর্বপাড়া এলাকার শামীম প্রামানিকের স্ত্রী রুবিনা বেগম (৪২)।

পুলিশ জানান, গোবিন্দগঞ্জ থানার এসআই হারুনর রশিদের নেতৃত্বে এসআই অনিমা রায়, এএস আই বদিউজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স হক এন্টারপ্রাইজ নামক একটি যাত্রীবাসে তল্লাশি করে রেখা ও রুবিনা নামের দুই নারীর কাছ থেকে সাড়ে ৫কেজি গাঁজ উদ্ধার করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, দুই নারীকে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।

ভোরের আকাশ/জাআ

গোবিন্দগঞ্জগাইবান্ধাগাঁজাগ্রেফতার

শেয়ার করুন: