শিরোনাম
৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেইনাশকতা ঠেকাতে সরকারের ব্যর্থতার অভিযোগ বিরোধী দলেরছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিববাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুরবিমানের কেনাকাটা ও পরিচালনায় অনিয়ম, দায়ীদের শনাক্তের নির্দেশ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেইনাশকতা ঠেকাতে সরকারের ব্যর্থতার অভিযোগ বিরোধী দলেরছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিববাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুরবিমানের কেনাকাটা ও পরিচালনায় অনিয়ম, দায়ীদের শনাক্তের নির্দেশ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

সালথায় গ্রেপ্তার ঢাবি ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফেরদাউস

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ৭:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
সালথায় গ্রেপ্তার ঢাবি ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফেরদাউস
সালথায় গ্রেপ্তার ঢাবি ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফেরদাউস

ফরিদপুরের সালথায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এ এস এম ফেরদাউসকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। 

তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। পরিবারের দাবি, কয়েক দিনের মধ্যেই সোনালী ব্যাংকের ম্যানেজার পদে যোগ দেওয়ার কথা ছিল তাঁর।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার সালথা থানা রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফেরদাউস উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মতিয়ার বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগের নেতা হিসেবে এলাকায় প্রভাব ছিল ফেরদাউসের। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি গোপনে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। 

মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে সালথা থানা রোড এলাকায় ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

এদিকে পরিবারের সদস্যরা জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই সোনালী ব্যাংকের ম্যানেজার পদে যোগ দেওয়ার কথা ছিল ফেরদাউসের।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাবি ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফেরদাউসকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: