শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ২:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ডাচ-বাংলা ব্যাংকে কর্মরত নিহত ব্যাংকার নাহিদ হোসেন রাসেল
ছবি: ডাচ-বাংলা ব্যাংকে কর্মরত নিহত ব্যাংকার নাহিদ হোসেন রাসেল

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায়  আহত হয়েছেন আরও একজন। 

নিহত ব্যাংকার নাহিদ হোসেন রাসেল (৩৫) ডাচ-বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন। তিনি জেলার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের চারু হাটির আবদুল মোতালেব লুলুর সন্তান। পরিবারের সদস্যদের সঙ্গে আশুগঞ্জ বাজার এলাকায় বসবাস করতেন। 

নিহতের ফুফাত ভাই রাহাত আলী জানান, তার মামার ৪ মেয়ে আর একমাত্র ছেলে ছিলেন নিহত রাসেল। বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় আশুগঞ্জ সার কারখানা মসজিদে প্রথম জানাজা ও বাদ জোহর দেওড়া খাদেম বাড়ি জামে মসজিদে ২য়  জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, মঙ্গলবার রাতে রাসেল মোটরসাইকেলে  পৌর শহরের কাউতলী থেকে সুলতানপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে তিনি নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা তপু  আহত হন।

ভোরের আকাশ/মো.আ.

ব্রাহ্মণবাড়িয়ানিহতপুলিশ

শেয়ার করুন: