শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতে পালানোর সময় যুবলীগ নেতা নাজিম গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‎পিরোজপুর পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন সোহেলকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ জুন) বিকেলে ভারতে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (১৪ জুন) দুপুরে গ্রেপ্তার হওয়া নাজিম উদ্দিন সোহেলকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে দৈনিক ভোরের আকাশকে জানান পিরোজপুর সদর থানার ওসি মোঃ রবিউল ইসলাম।

গ্রেপ্তার হওয়া মোঃ নাজিমুদ্দিন সোহেল (৪৫) পিরোজপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের শেখপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি পিরোজপুর পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হিসাবে দায়িত্বরত ছিলেন। এছাড়াও তিনি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন। তিনি পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ভারতে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে চেকিংয়ের সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পাসপোর্ট জব্দ করে। তার নামে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে বিমানবন্দর থানায় নেয়। পরে সেখান থেকে পিরোজপুর সদর থানায় আনা হয়।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, নাজিমউদ্দিন সোহেল ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। নাজিমউদ্দিন সোহেলের নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাসহ ১৪টি মামলা রয়েছে। তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

ভোরের আকাশ/এসএইচ

পিরোজপুরগ্রেপ্তারযুবলীগপুলিশ

শেয়ার করুন: