শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভৈরবে মধ্য রাতে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের ভৈরবে রাত ১টার সময় মাইকে ঘোষণা দিয়ে একই গ্রামের দুই পাড়ার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মারামারির সময় অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। দোকানপাট ভাংচুর ও লুটপাট করা হয়েছে। লুটপাট শেষে জ্বালিয়ে দেয়া হয়েছে একটি মার্কেট। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১১টার দিকে ভৈরবপুর উত্তরপাড়ার বাসিন্দা মোসাব্বির নামে এক যুবক বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে দক্ষিণপাড়ার এক ব্যক্তির মালিকানাধীন হোটেলের সামনে পৌঁছালে কেউ তার দিকে ইট ছুড়ে মারে। এ ঘটনায় হোটেল কর্মীদের সঙ্গে মোসাব্বিরের কথা কাটাকাটি ও হাতাহাতির সৃষ্টি হয়। খবরটি দ্রুত দুই পাড়ায় ছড়িয়ে পড়লে উত্তেজনা চরমে পৌঁছে।

রাত ১টার দিকে দক্ষিণপাড়ার কসাই হাটির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উত্তরপাড়ার মনমরা এলাকায় হামলা চালায়। উত্তরের বাসিন্দারা প্রতিরোধ গড়তে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে কমপক্ষে ১০টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এ সময় দক্ষিণপাড়ার হামলাকারীরা মনমরা এলাকার একটি মার্কেটে ভাঙচুর ও লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনে একটি কাপড়ের দোকান, ডেকোরেটর, মুদি দোকান ও ঔষধের দোকানসহ অন্তত ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।


সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুস সাকিব বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে দুই পাড়ায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে

ভোরের আকাশ/তা.কা

কিশোরগঞ্জভৈরবআগুনভাঙচুরপুলিশসংঘর্ষ

শেয়ার করুন: