শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ৩১ মে ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
চট্টগ্রামে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামের আনোয়ারায় মাইক্রোবাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পাঠানো হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৮ টায় উপজেলার আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের মাজার গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- বাঁশখালী উপজেলার আলমগীর (২৮), বৃষ্ণ দাশ (২৯)। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বাঁশখালীর চাম্বল এলাকা থেকে যাত্রী নিয়ে আসছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। মাজার গেইট এলাকায় পৌঁছালে চট্টগ্রাম শহরগামী একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং অপর দুইজন গুরুতর আহত হন।  

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে। তাদের পরিচয় নিশ্চিত হলে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

আনোয়ারাচট্টগ্রামনিহতসড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: