শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

বরিশাল বিএনপিতে কোনো বিভেদ নেই: নুরুল আমিন

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বরিশাল সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছেন নবগঠিত কমিটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আয়োজিত এ মিছিলে নেতৃত্ব দেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল আমিন এবং সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস। এতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও কয়েক হাজার নেতাকর্মী-সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মিছিলের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরওয়ার এমপি, দলের চার সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ)-এর আহ্বায়ক ও সদস্য সচিবের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

আরও পড়ুন

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসা চত্বরে ইহুদিদের প্রার্থনা

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল আমিন। তিনি বলেন, বরিশালে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে এবং দলের মধ্যে কোনো মতভেদ নেই। প্রধানমন্ত্রীর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দলের ভেতরে বিভেদ বা গ্রুপিং সৃষ্টি করে কেউ যেন সংগঠনের ক্ষতি না করেন। নবগঠিত কমিটিতে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে যে, সদর উপজেলা বিএনপির কমিটি যথাযথভাবে গঠন করা হয়েছে। বরিশাল বিএনপিকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।

ভোরের আকাশ/জেআ

প্রধানমন্ত্রী তারেক রহমানবরিশালবিএনপি

শেয়ার করুন: