বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

বরিশালে বিচারিক কার্যক্রমে গতিশীলতা আনতে এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করার লক্ষ্যে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ২৯ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও অন্যান্য সরকারি দপ্তরের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিচারপ্রার্থীদের ভোগান্তি দূর করার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন।
কনফারেন্সে বরিশালের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল আজাদ যথা সময়ে আদালতে সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করা এবং মেডিকেল সার্টিফিকেটসহ অন্যান্য প্রয়োজনীয় প্রতিবেদন সময়মতো জমা দেওয়ার নির্দেশনা দেন।এছাড়াও মামলার জট নিরসনে দ্রুততম সময়ে মামলার বিচারকাজ শেষ করা এবং বিচারাধীন মামলাগুলোর অগ্রগতি পর্যালোচনা করে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে বিচার বিভাগ, পুলিশ, র্যাব, সিভিল সার্জন অফিস এবং হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় জোরদার করার মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরও জনবান্ধব করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ ফারুক হোসেন, মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ।
এ সময় প্রধান অতিথি জনাব শেখ ফারুক হোসেন বলেন বিচারপ্রার্থীদের আস্থা বজায় রাখতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন মাননীয় জেলা ও দায়রা জজ জনাব ফারুক হোসেন।
তিনি বলেন, "আদালত হচ্ছে বিচারপ্রার্থী মানুষের সর্বশেষ আশ্রয়স্থল। তাই আমাদের প্রধান দায়িত্ব হলো কোনো প্রকার স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষ থেকে বিচার কাজ পরিচালনা করা।"
কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন, বরিশাল বিদ্যুৎ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) এস এম মাহফুজ আলম,অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ হোসেন,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফজলুর রহমান, জনাব মোঃ সিহাবুর রহমান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জনাব আয়শা আক্তার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জনাব সৈয়দ আবিদুল হক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জনাব মোঃ জাহিদুল ইসলাম,সিভিল জজ, বাবুগঞ্জ, জনাব আব্দুল্লাহ আল সায়েম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জনাব শেখ ফারহান নাদীম,সিভিল জজ, উজিরপুর। উপমা ফারিসা অতিরিক্ত জেলা প্রশাসক,বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল হাসান,সুব্রত কুমার বালা, সিনিয়র জেল সুপার, তানভীর হোসেন খান, উপ-পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভবানী শংকর বল, প্রবেশন কর্মকর্তা, প্রবেশন কার্যালয়, বরিশাল, তাহসিন আলম,পরিদর্শক বিএসটিআই বরিশাল, ,বরিশাল জেলার সকল থানার ওসি, র্যাব-৮ এর প্রতিনিধি সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
কনফারেন্সের সার্বিক তত্বাবধানে ছিলেন,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ তারিকুল ইসলাম।
ভোরের আকাশ/এনউব