মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থা আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সংগঠনের প্রধান কার্যালয় সিএনজি স্ট্যান্ড, মনোহরগঞ্জ-কুমিল্লা। গাজী মোশারফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম মিজি।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন কার্যকরী সদস্য আহসান হাবীব।
এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন, সহ-সভাপতি বায়োজিদ হোসেন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ খান, প্রচার ও মিডিয়া সম্পাদক মাস্টার এনায়েতুল্লাহ মানিক, কার্যনির্বাহী সদস্য হাফেজ শাহজালাল, শিক্ষা ও চিকিৎসা বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, অর্থ বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, রক্ত বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন,
দপ্তর সম্পাদক জনাব.ফারুক হোসাইন। এছাড়াও আরো শুভেচ্ছা বিনিময় করেন নবীন ও প্রবীণ কার্যকরী সদস্যগণ,
অনুষ্ঠান শেষে নবীন কার্যকরী সদস্যদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। আন্তরিক ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রতিষ্ঠাতা ও সভাপতি মওদুদ আহমেদ জিহাদ, সেক্রেটারি অলীক চক্রবর্তী অর্ণব।
ভোরের আকাশ/ইউএম