শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে অনলাইন জুয়ার একাউন্টে ৩ এক কোটি টাকার লেনদেন, গ্রেফতার-২

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় অনলাইন জুয়ার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে প্রদীপ হালদার (৩০) ও সমির চন্দ্র খরাতী (৪০) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।বিষয়টি শনিবার (২৫ জুলাই) সকালে নিশ্চিত করেছেন মঠবাড়ীয়া থানা পুলিশ। মাত্র ৩ ঘণ্টায় বিকাশ একাউন্টে ৯৯ লাখ ৯০ হাজার ৪৫২ টাকার লেনদেন করে অনলাইন জুয়া খেলার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত প্রদীপ হালদার বরিশাল জেলার গৌরনদী থানার বাটাজোর হরহর গ্রামের মৃত পরিমল হালদারের ছেলে ও সমির চন্দ্র খরাতী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী গোলবুনিয়া গ্রামের মৃত সন্তোষ কুমার খরাতীর ছেলে।

আরও পড়ুন

জামালপুরে কৃষক দলের বৃক্ষরোপন কর্মসূচি

এ ঘটনায় মঠবাড়িয়া থানার এসআই আবুল হাসান সিকদার বাদি হয়ে অনলাইন জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানাগেছে, গত ২৩ জুলাই বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত পাশে অঙ্গন শপিং সেন্টারের দ্বিতীয় তলায় বিকাশ অফিস কক্ষে বিভিন্ন এ্যাপস ব্যবহার করে জুয়া খেলার অভিযোগে সমির চন্দ্র খরাতীকে পুলিশ আটক করে। এসময় তার কাছ থেকে ১৭ টি সিম কার্ড, দুটি ল্যাপটপ ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিশালের গৌরনদী থানার বাটাজোর হরহর গ্রামের বাড়ি থেকে  গ্রেফতার করা হয়।

ভোরের আকাশ/ইউএম

পিরোজপুরঅনলাইন জুয়াগ্রেফতার

শেয়ার করুন: