শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে ভ্যানচালকের আত্মহত্যা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অনলাইন ক্যাসিনো জুয়ায় অর্থ হারিয়ে ঋণের চাপে এক ভ্যানচালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বজনদের দাবি, জুয়ায় আসক্ত হয়ে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সুদে প্রায় পাঁচ লাখ টাকা ঋণ নিয়েছিলেন।

শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার নলডাঙা ইউনিয়নের পূর্ব খামার দশলীয়া গ্রাম থেকে জবেদ আলী (৫৫) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার (১৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার।

নিহত জবেদ আলী পূর্ব খামার দশলীয়া গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কিছুদিন আগে জবেদ আলী অনলাইন ক্যাসিনো জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি এতে বিপুল অর্থ হারিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন। স্বজনদের ভাষ্য, বিভিন্ন আত্মীয়-স্বজন ও স্থানীয়দের কাছ থেকে সুদে নেওয়া ঋণের পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকায় পৌঁছেছিল। ঘটনার দিনও তিনি জুয়ায় টাকা হারিয়ে বাড়ি ফেরেন বলে পরিবারের দাবি।

নিহতের ভাগনি রাশেদা বেগম বলেন, জুয়ার কারণে তৈরি হওয়া ঋণ কীভাবে পরিশোধ করবেন, সেই দুশ্চিন্তায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাদের ধারণা, এই চাপ থেকেই তার মৃত্যু হয়েছে।

ওসি তাজউদ্দিন খন্দকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, জুয়ায় বিপুল অর্থ হারানো এবং ঋণের চাপের বিষয়টি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

ভোরের আকাশ/এনএ

অনলাইন

শেয়ার করুন: