শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

বকশীগঞ্জ উপজেলায় ভারতীয় বিদেশী মদ উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেফতার

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২১ জুন ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৯০ (নব্বই) বোতল আমদানী নিষিদ্ধ  ভারতীয় মদসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। রবিবার (২১ জুন) পুলিশের এক প্রেস  বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ রিদুওয়ান বারী তালুকদার (৩০) সে  বকশীগঞ্জ উপজেলার পলাশতলা গ্রামের মখলেছুর রহমানের ছেলে ও তাবিবুর হাসান তালুকদার (২৬) সে  বকশীগঞ্জ  বাট্টাজোড় পশ্চিম পাড়ার মোঃ সোবহান আলী তালুকদারের ছেলে । 

শনিবার  (২০ জুন ) জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলার বকশীগঞ্জ থানাধীন পাখিমারা এলাকায় বকশীগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে জেলা গোয়েন্দা শাখার একটি দল এসআই (নিঃ) মোঃ আপেল মাহমুদের নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজন ব্যক্তিকে আটক করে। এ সময় তাদের তল্লাশিকালে তাদের নিকট হতে  ৯০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরি বিদেশী মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক লক্ষ আশি হাজার টাকা।

আরও পড়ুন

লিফট ছাড়াই চালু হচ্ছে ৭০ কোটি টাকা ব্যয়ে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে ভারতীয় বিদেশী মদ বাংলাদেশে এনে বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫-বি (১) (বি) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত জামালপুর গড়ে তোলার লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকা ব্যবহার করে যারা অবৈধভাবে মাদক ও নিষিদ্ধ পণ্য দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ বিষয়ে জনগণের সহযোগিতা কামনা করছি।

ভোরের আকাশ/এনউব

গ্রেফতার

শেয়ার করুন: