শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

রূপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটি : সভাপতি ছাত্তার, সাধারণ সম্পাদক হানিফ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

প্রায় দেড় যুগ পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত পেশাজীবী গণমাধ্যমকর্মীদের সংগঠন রূপগঞ্জ প্রেসক্লাবের এক বছর মেয়াদি ২৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে পূর্বাচলে সাংবাদিক কার্যালয়ে সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।

এতে মোহনা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি ছাত্তার আলী সোহেলকে সভাপতি, আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হানিফ মোল্লাকে সাধারণ সম্পাদক এবং জাগো নিউজের প্রতিনিধি নাজমুল হুদাকে অর্থ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন দৈনিক জনতার মাসুদ করিম। সহ-সভাপতি পদে রয়েছেন দৈনিক যায়যায়দিন ও মাই টিভির প্রতিনিধি মকবুল হোসেন এবং এনটিভির আবুল কালাম শাকিল।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন আরটিভির এসএম রুবেল মাহমুদ ও নাগরিক টিভি এবং খোলা কাগজের মাহবুব আলম প্রিয়। সাংগঠনিক সম্পাদক হয়েছেন দেশ টিভির প্রতিনিধি রাসেল মাহমুদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন বৈশাখী টিভির এসএম আবু কাউসার।

দপ্তর সম্পাদক পদে দৈনিক কালবেলার শরিফ ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক এদিন-এর এসএ সাকের, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে গ্লোবাল টিভির প্রতিনিধি এনামুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক পদে যায়যায়দিনের মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট রিপন মিয়া, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক নুরে আলম, সমাজকল্যাণ সম্পাদক পদে এমদাদুল হক দুলাল এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে এটিএন নিউজের মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট পারভেজ মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

যুব আন্দোলনের নেতা খুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক ভোরের আকাশের ব্যবস্থাপনা সম্পাদক আলম হোসেন, দৈনিক নয়াদিগন্তের সফিকুল আলম মামুন, দৈনিক আমার সংবাদের নিজামউদ্দিন, যমুনা টেলিভিশন ও মানবজমিনের স্টাফ করেসপন্ডেন্ট জয়নাল আবেদীন জয়, একাত্তর টেলিভিশনের রিয়াজ হোসেন, দৈনিক জনতার প্রতিনিধি আনোয়ার হোসেন, চ্যানেল এসের রিপোর্টার গোলাম কাউসার দিলু এবং দৈনিক আজকের বাংলার সম্পাদক শেখ সুমন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ রূপগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীদের পেশাগত স্বার্থ রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকতার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ভোরের আকাশ/সু.পা
 

রূপগঞ্জ প্রেসক্লাব

শেয়ার করুন: