সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে আহত-১০

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনারকান্দী, ভটেরকান্দী ও নয়াপাড়া এলাকায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ১০ জন আহত হয়েছেন।
হঠাৎ করে শিয়ালের উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছে সাধারন মানুষ। গত বুধবার বিকেল থেকে সন্ধ্যারাত পর্যন্ত এঘটনা ঘটে।
শিয়ালের কামড়ে আহত ব্যক্তিরা হলেন, দেলোয়ার হোসেন, মিনহাজ, আব্দুল হাই, গোলজার হোসেন, এক প্রবীণ নারী লিটন ও শিশু আব্দুল্লাহ। আহতদের সোনারগাঁ উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাদ্য অভাবে বুধবার বিকেলে হঠাৎ করেই কয়েকটি হিংস্র শিয়াল দল বেধে লোকালয়ে ঢুকে পড়ে। এসময় শিয়াল গুলো খাদ্যের সন্ধানে মানুষের বাড়ি ও চলাচলের রাস্তায় ঘুরে বেড়ায়| খাদ্যের সন্ধান না পেয়ে ক্ষুদ্রার্ত শিয়াল গুলো যাকে সামনে পেয়েছে অতর্কিত ভাবে তাকেই কামড়াতে শুরু করে।
শিয়ালের কামড়ে উপজেলার সোনারকান্দী, ভটেরকান্দী ও নয়াপাড়া এলাকার নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়| হঠাৎ শিয়ালের এমন আচরনে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় হুলস্থুল ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
শিয়ালের কামড়ে আক্রান্ত আহত দেলোয়ার হোসেন বলেন, আমি নিজ বাড়ির সামনে শান্ত ভাবে দাড়িয়ে ছিলাম| কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ একটি হিংস্র শিয়াল এসে আমার পায়ে কামড় দিয়ে দ্রুত পালিয়ে যায়| শিয়ালগুলো অত্যন্ত হিংস্র আচরণ করছিল।
একজনকে কামড়ে দৌড়ে গিয়ে আবার অন্যজনের ওপর হামলা চালাচ্ছিল| শিয়ালের এমন আচরণে এলাকার সবাই আতঙ্কে ছোটাছুটি শুরু করে| পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আক্রান্ত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমাইয়া ইয়াকুব জানান, শিয়ালের কামড়ে আহত হয়ে যারা হাসপাতালে এসেছিলেন, তাদের সবাইকে তাৎক্ষণিকভাবে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ক্ষতস্থানের চিকিৎসার পাশাপাশি তাদের সবাইকে র্যাবিস প্রতিরোধী ভ্যাকসিন নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি সোনারগাঁয়ে বিভিন্ন এলাকায় শিয়ালের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। বিষয়টি ইতিমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। দ্রুতই বন্যপ্রাণী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমš^য় করে জননিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/রই