শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

সাইবার সেলের তৎপরতায় উদ্ধার ৩০ মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৬, ২:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নীলফামারী জেলা পুলিশের সাইবার সেলের উদ্যোগে উদ্ধার করা ৩০টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম। জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের দিকনির্দেশনায় প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং কার্যক্রম জোরদারের লক্ষ্যে গত ১৩ জুন নীলফামারী জেলা পুলিশে সাইবার সেল প্রতিষ্ঠা করা হয়।

প্রতিষ্ঠার পর থেকে সাইবার সেলের সদস্যরা বিভিন্ন সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় হারানো মোবাইল ফোন উদ্ধারে কাজ করে আসছেন। পাশাপাশি ডিজিটাল মাধ্যমে প্রতারণা ও সাইবার অপরাধ প্রতিরোধেও কার্যক্রম পরিচালনা করছে সাইবার সেল।

আরও পড়ুন

খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের চতুর্থ সভা অনুষ্ঠিত

উদ্ধার করা ৩০টি মোবাইল ফোনের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের হ্যান্ডসেট রয়েছে। দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে জেলা পুলিশের সাইবার সেলের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

পুলিশ জানিয়েছে, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে হারানো মোবাইল ফোন উদ্ধার ও সাইবার অপরাধ প্রতিরোধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: