নাচোলে বিপুল গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১; পলাতক ২

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ মো. নজরুল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও দুই আসামি পালিয়ে যায়।
গ্রেপ্তার নজরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের আয়নাল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর (রোববার) রাত আনুমানিক ১০টার দিকে নাচোল থানার সূর্যপুর মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় আরও দুই ব্যক্তি পালিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, নাচোলের সূর্যপুর মোড় এলাকা থেকে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও দুজন জড়িত রয়েছে, যারা বর্তমানে পলাতক।
পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে দ্রুত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশ সুপার।
ভোরের আকাশ/জেআ