শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

ভোটের অধিকারের সঙ্গে জিয়া পরিবারের নাম স্বর্ণাক্ষরে থাকবে : এমপি শ্যামল

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

‎‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে আমরা বিদায় করেছি। 

এই দেশের গণতন্ত্র রক্ষায় ও ভোটের অধিকারের সঙ্গে জিয়া পরিবারের নাম স্বর্ণাক্ষরে থাকবে’ এমন মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

‎‎শনিবার (২৯ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে ‘জিয়া থেকে খালেদা জিয়া ও তারেক রহমান—গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎‎শ্যামল বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে আমরা বিদায় করেছি। এই দেশের গণতন্ত্র রক্ষার্থে, ভোটের অধিকারের সঙ্গে জিয়া পরিবারের নাম স্বর্ণাক্ষরে থাকবে।’

‎‎তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্টের আমলে কিছু কিছু সাংবাদিক সুবিধা ভোগ করেছেন। তারা ৫ আগস্টের আগে ব্যানার নিয়ে প্রেসক্লাবের সামনে গণতন্ত্রের বিরুদ্ধে ছিলেন।’

‎‎অনুষ্ঠানে দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আলোচনা করেন বক্তারা। একই সঙ্গে বিএনপির রাজনীতির বিভিন্ন পর্যায়ে কারা নির্যাতনের শিকার জেলার পাঁচজন শীর্ষ নেতা ও সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।

‎‎অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের হেড অব নিউজ মো.শরিফুল ইসলাম খান। উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।

‎‎সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মো. খান বিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সামসুল আরেফিন।

‎‎এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি এবং জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পিপি মো. সফিকুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলি আজম। 

‎‎সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহাদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের অর্থবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আহাদ।

‎অনুষ্ঠানে কারানির্যাতিত জেলার শীর্ষ নেতা ও সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়। 

কারা নির্যাতিত বিএনপির নেতারা হলেন- ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সিরাজুল ইসলাম, আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি ও সফিকুল ইসলাম পিপি।

আরও পড়ুন

ফেনীতে ডাক্তার নার্সের অবহেলায় সাপে কাটা নারীর মৃত্যু

সাংবাদিকদের মধ্যে সম্মাননা পান- আবু আব্দুল্লাহ, মোকলেসুর রহমান, আশিকুর রহমান চৌধুরী পনি, আজিজুর রহমান পায়েল, জয় আহমেদ। 

‎‎অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/রই

মোকলেসুর রহমান

শেয়ার করুন: