শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

কালিয়ায় মুদি দোকানীকে ইনজেকশন পুশ করে হত্যার অভিযোগ, আটক-১

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ৮:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামে গভীর রাতে মোবাইল ফোনে ডেকে নেওয়ার পর মুদি দোকানী রাসেল শেখ হাসু (৩৮) নামে এক ব্যক্তিকে ইনজেকশন পুশ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৬ জুলাই) সকালে ঘরের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাসু শেখ ওই গ্রামের আকবর শেখের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের মিলন শেখকে (৩৫) আটক করেছে পুলিশ।

মিলনকে আটকের পর উত্তেজিত জনতা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে, পুলিশের প্রচেষ্টায় সেটা সম্ভব হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামে দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

রাসেল শেখ ওরফে হাসুর বড় ভাই সাদ্দাম শেখ বলেন, আমার ছোট ভাই হাসুকে মিলন শেখ শনিবার রাতে মোবাইল ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর কখন হাসু বাড়ি এসেছে, অথবা বাড়িতে রেখে গেছে তা আমরা জানি না। আমরা সকালে ঘুম থেকে উঠে হাসুর ঘরের দরজা খোলা দেখতে পাই। 

বিষয়টি সন্দেহ হলে ঘরের ভেতরে গিয়ে ডাকাডাকি করলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। পরে তার রুমে গিয়ে দেখি নিথর দেহ পড়ে আছে। এ সময় তার মুখ থেকে ফেনা ও লালা ঝরছিল।

তিনি আরও অভিযোগ করে বলেন, হাসুকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। তার পিঠে ইনজেকশনের ছিদ্র পাওয়া গেছে। মিলনের সাথে আরও কয়েকজন ছিল বলে আমরা জানতে পেরেছি। আমাদের ধারণা, টাকা-পয়সা সংক্রান্ত কারণে হাসুকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে।  

আরও পড়ুন

অনির্দিষ্টকালের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে শিক্ষার্থীরা

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাসেল শেখ ওরফে হাসুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠায়। 

এ ঘটনায় জড়িত সন্দেহে মিলন নামে একজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে।

ভোরের আকাশ/রই 

ইদ্রিস আলী

শেয়ার করুন: