শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

রাঙামাটিতে জেলা আ.লীগের নেতা চিংকিউ রোয়াজা গ্রেপ্তার

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাঙামাটি শহরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও রাঙামাটি স্থানীয় সরকার পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

চিংকিউ রোয়াজা রাঙামাটি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি (১ নম্বর সহসভাপতি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি হেডম্যান অ্যাসোসিয়েশনের নেতা বলে জানা গেছে।

শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের কালিন্দিপুর এলাকায় তার নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন।

গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালি থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে উল্লেখ করে পুলিশ জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর রাঙামাটিতে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী আত্মগোপনে চলে যান। সাম্প্রতিক সময়ে তাদের কেউ কেউ এলাকায় ফিরে এসে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও বৈঠক করছেন; এমন তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এসব কর্মকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং স্থানীয়ভাবে কেউ তাদের সহায়তা করছেন কি না, তা খতিয়ে দেখতে পুরো রাঙামাটি জেলায় নজরদারি বাড়ানো হয়েছে।

আরও পড়ুন

মনোহরগঞ্জ-লাকসামে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

এরই ধারাবাহিকতায় চিংকিউ রোয়াজার অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর শনিবার রাত ১০টার সময় কালিন্দিপুর এলাকায় অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশ। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাঙামাটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে কারও সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/ইউএম
 

রাঙামাটিগ্রেপ্তার

শেয়ার করুন: