শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

সাতকানিয়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নে শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় জনগণ অপরাধী আব্দুল আজিজের (৩৭) বাড়ি ঘেরাও করে তাকে গণপিটুনি দেওয়ার চেষ্টা চালায়। এসময় খবর পেয়ে যৌথ বাহিনী তাকে আটক করে নিয়ে যায়। তার বিরুদ্ধে মাদক পাচার, হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আব্দুল আজিজের বিরুদ্ধে মামলা চলমান থাকলেও তিনি বিভিন্ন সময় জামিনে এসে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। এতে এলাকার শান্তি-শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি মানুষের নিরাপত্তাবোধও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। পরে শনিবার (৯ আগস্ট) বিকেলে স্থানীয়রা বাড়ি ঘেরাও করে তাকে গণপিটুনি দেওয়ার চেষ্টা চালায়।

পরে খবর পেয়ে যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আসামিকে নিরাপদে হেফাজতে নেয়।

যৌথ বাহিনী জানায়, আইনের প্রতি মানুষের আস্থা বজায় রাখতে হলে বিচার প্রক্রিয়া আদালতের মাধ্যমে হতে হবে, জনতার হাতে নয়।" প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আব্দুল আজিজকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

যৌথ বাহিনীসাতকানিয়াগ্রেপ্তারআসামিচট্টগ্রাম

শেয়ার করুন: